অন্নপূর্ণা বিভিন্ন স্ট্যাটাসের অর্থ এবং অভিযোগ কিভাবে জানাবেন

অন্নপূর্ণা ভাণ্ডার এপ্লাই করার পরে সেগুলি ভেরিফিকেশন হয়েছিল। তবে ওই ভেরিফিকেশন যতদূর সম্ভব হিউম্যান অর্থাৎ মানুষের দ্বারা হয়নি। মনে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ওই সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশনগুলি ভেরিফিকেশন হয়েছিল। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলি ভেরিফাই হওয়ায় অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল। অনেকেই যোগ্যপ্রার্থী হয়েও টাকা পাইনি। তাই যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পায়নি তারা বিভিন্ন অঞ্চল অফিস এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে আন্দোলন করছিল। 

মহিলাদের এই আন্দোলন ধীরে ধীরে বিরাট একটি রূপ নিয়েছিল। এ সমস্ত দেখে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য সহকর্মী মন্ত্রীবর্গ বারবার বলে এ সান্তনা দেন, যারা যোগ্য প্রার্থী সকলেই পাবেন। এবং এবং তুমি বলেন যে এপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যাবে। এবং পরবর্তীকালে যারা টাকা পাননি তারা অভিযোগ জানাতে পারবেন। 

মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী, পোর্টালেতে স্ট্যাটাস চেক করা শুরু হয়। প্রথম অবস্থায় স্ট্যাটাস চেক করে যখন অনেকেই দেখে যে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় মহিলারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। এবং বিডিও অফিস সহ বিভিন্ন রাস্তাঘাট, রেললাইন সহ নানান জায়গায় আন্দোলন করতে থাকে। 

এই সমস্ত দিকে মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত এপ্লিকেশনগুলি রিজেক্ট হয়ে গিয়েছিল সেগুলিকে রাতারাত্রি আন্ডার প্রসেস বা ফরদার ইনকয়ারি তে ট্রান্সফার করে দেয়। 

পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে সমস্ত প্রার্থীরা টাকা পাননি তাদের জন্য প্লেম অর্থাৎ অভিযোগ জানানোর অপশন চালু করে।

এখন কারো কারো এপ্লিকেশন স্ট্যাটাসে দেখাচ্ছে further verification, Under process, এমনকি ফরদার ভেরিফিকেশন for date of birth, further verification, for date of birth, further verification for bank, further verification for aadhar ইত্যাদি।

চলুন জেনে যাক উপরের এই সমস্ত লেখাগুলোর অর্থ কি? 

further verification

further verification for date of birth – 

 এর অর্থ হলো আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস এর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ভুল দেয়া হয়েছে। তাই ওটিকে ঠিক করার জন্য আপনাকে ক্লেম করতে হবে অর্থাৎ অভিযোগ জানাতে হবে।

further verification for bank – 

 এই লেখা থাকলে তাহলে হয়তো আপনার ব্যাংকের কোন সমস্যা রয়েছে। প্রথমে আপনাকে দেখতে হবে ব্যাংকের ডিটেলস ঠিক দেয়া হয়েছে কিনা, দ্বিতীয়তঃ আপনার KYC কমপ্লিট হয়েছে কিনা, তৃতীয়ত আপনার DBT লিংক রয়েছে কিনা। এগুলি আপনাকে ব্যাংকে গিয়ে চেক করে দেখতে হবে। 

further verification for aadhar 

 এর অর্থ হল আপনি যে এপ্লিকেশন ফরম ফিলাপ করেছিলেন তাতে আপনার আধার নাম্বারটি ভুল দেয়া হয়েছে। অথবা ব্যাংকের সঙ্গে আধার নাম্বারটি ম্যাচ করছে না। তাই অভিযোগ জানানোর অপশনে গিয়ে মেসেজের জায়গায় আধার নাম্বারটি দিয়ে, এটি ঠিক করার কথা বলতে হবে।

Under process –

 যাদের আন্ডার প্রসেস লেখা রয়েছে, তাদের তো মোটামুটি কোন কিছু করার প্রয়োজন নাই, কারণ তাদেরটা এখনো পর্যন্ত ভেরিফাই করা হয়নি। তবে আপনি চাইলেও একটি মেসেজ লিখে অভিযোগ জানাতে পারেন পোর্টালে গিয়ে। যে কেন আপনারটা এখনো পর্যন্ত ভেরিফাই করা হয়নি।

আরো বিভিন্ন ধরনের লেখা রয়েছে, যার যে লেখায় থাকুক না কেন, যেটা কারেকশন করার কথা বলবি বা যেটা ভুল রয়েছে বলবি সেটাকে আপনাকে ঠিক করতে হবে।

ক্লেম বা অভিযোগ কিভাবে জানাবেন – 

 এর জন্য আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, অর্থাৎ অনলাইনে এপ্লিকেশন ফরম ফিলাপ করেছিলেন, সেটি দিয়ে আপনাকে পুনরায় অফিশিয়াল সাইটে লগইন করতে হবে। Login হয়ে গেলেই আপনাকে ক্লেম অপশনেতে ক্লিক করতে হবে। 

এরপর যার তথ্য ভুল দেওয়া হয়েছে, সেই ব্যক্তিটিকে সিলেক্ট করতে হবে, এরপরে কি ভুল রয়েছে সেটিকে মেসেজ বক্সে সম্পূর্ণ লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পর, কি ভুল ছিল সেটার সাপেক্ষে একটা সাপোটিং ডকুমেন্ট আপলোড করতে হবে। 

যেমন ডেট অফ বার্থ ভুল থাকলে আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে যদি আধার নাম্বারে ভুল থেকে থাকে, তাহলে আধার কার্ড দিকে আপলোড করতে হবে। যদি ব্যাংকের তথ্য ভুল দেয়া হয় তাহলে ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবি আপলোড করতে হবে। যদি ভোটার কার্ডে ভুল দেখে থাকি তাহলে ভোটার কার্ডটি আপলোড করতে হবে। 

মনে রাখবেন ডকুমেন্টটি আপনাকে ৫০kb থেকে ২০০kb এর মধ্যে রাখতে হবে। এবং ফাইলটি pdf, jpg, png এগুলোর মধ্যে যে কোন একটি হতে হবে। আপলোড হয়ে যাওয়ার পরে অভিযোগের ফর্মটি সাবমিট করে দিতে হবে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *