Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনা কি | মাসে 3000 টাকা

পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছিল। যেটির নাম ছিল লক্ষীর ভান্ডার। 

এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটি মহিলাকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে প্রদান করা হতো। এই লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রাথমিক অবস্থায় প্রতি মাসে ৫০০ টাকা করে দেয়া হতো, এটি বেড়ে বেড়ে প্রতি মাসে ১৫০০ টাকা হয়েছিল। 

এই লক্ষ্যের ভান্ডার প্রকল্প শুধুমাত্র তারাই পেতো যাদের বয়স ছিল ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তীকালে যাদের ষাট বছর হয়ে যেত তাদেরকে বার্ধক্য ভতাই রূপান্তরিত করে দেয়া হতো। 

বর্তমানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা এসেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পার্টি। এই বিজেপি  সরকার তাদের ভোট প্রচারে সংকল্প তে উল্লেখ করেছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা। 

Image from ABP Ananda

 যদি পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার আসে তাহলে প্রতিটি মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে। অর্থাৎ এই অন্নপূর্ণা ভাণ্ডার হল পরবর্তী সরকারের লক্ষ্যের ভান্ডারীর মতো একটি অনুরূপ প্রকল্প। 

👉 অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন 

পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মহিলারাই এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এবং যারা সরকারি অন্যান্য কোন প্রকল্পের সুবিধা পান না। 

👉 অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য বয়স কত থাকতে হবে 

অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য মহিলাদের বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে থাকতে হবে।  অর্থাৎ কোন মহিলার বয়স যদি ২৫ বছরের কম হয় অথবা ৬০ বছরের বেশি হয় তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

👉 অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য শিক্ষাগতা যোগ্যতা

অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া নেই। আপনি যদি অশিক্ষিত হয়ে থাকেন অর্থাৎ প্রাথমিক শিক্ষাও যদি আপনার না থেকে থাকে তবুও আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন।

👉 অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিসের মাধ্যমে পাওয়া যাবে 

এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে আপনার যে ব্যাংক একাউন্টে DBT লিংক থাকবে, সেই অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে।

   ✍️ ডিবিটি কি 

        DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর মাধ্যমে ডাইরেক্ট আপনার ব্যাংক একাউন্টে সরকারি কোনো প্রকল্পের টাকা ঢোকে। কারণ অনেকের বিভিন্ন ব্যাংকে একাউন্ট থাকে, তাই কোন ব্যাংক একাউন্টে গ্রাহক টাকাটি নিতে চান তার জন্যই এই DBT লিংক করতে হয়।

 এটি ব্যাংকে গিয়ে করতে হয়, তবে আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনি বাড়িতে বসেই এটি করতে পারবেন।

👉 অন্নপূর্ণা ভাণ্ডারে কত টাকা প্রদান করা হবে

   অন্নপূর্ণা ভাণ্ডারী প্রতিটি মহিলাকে প্রতি মাসে ৩০০০ টাকা করে প্রদান করা হবে। পরবর্তীকালে এই টাকার অংক বাড়বে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোন উল্লেখ নাই।

👉 অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবেন না 

  •  প্রথমত,  যে সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়। 
  • দ্বিতীয়ত, এ সমস্ত মহিলাদের বয়স ২৫ বছরের নিচে অথবা ৬০ বছরের উপরে। 
  • তৃতীয়ত, যে সমস্ত মহিলারা সরকারি অন্যান্য কোন প্রকল্পের মাসিক সুবিধা ভোগ করছেন তারাও কিন্তু পাবেন না।
  • চতুর্থ, আপনি যদি মহিলা ব্যতীত পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন না। 

👉 অন্নপূর্ণা ভাণ্ডারে বর্তমানে কিভাবে টাকা পাওয়া যাবে

বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে কোন ফর্ম ফিলাপ হচ্ছে না। আগে যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার পেতেন তাদেরকেই অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারে তে ট্রান্সফার করিয়ে টাকা প্রদান করা হবে।

👉 অন্নপূর্ণা ভান্ডার এর জন্য বর্তমানে কি কোন ফরম ফিলাপ চলছে

না, অন্নপূর্ণা ভান্ডারীর জন্য বর্তমানে নতুন করে কোন ফর্ম ফিলাপ হচ্ছে না তবে বর্তমান বিজেপি সরকার বলেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন এবং অফলাইন ফ্রম তারা দ্রুত প্রকাশ করবে। এবং বলা হয়েছে অফলাইনে ফরম ফিলাপের জন্য অঞ্চল ভিত্তিক অথবা ব্লক ভিত্তিক ক্যাম্প করা হবে, সেই সমস্ত স্থানে গিয়ে মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে ফিলাপ করে জমা দিতে পারবেন।

বর্তমান বিজেপি সরকারের তরফ থেকে এও জানানো হয়েছে, তারা খুব শীঘ্রই অনলাইনেও অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের জন্য পোর্টাল শুরু করবেন। যেখানে মহিলারা কোন সাইবার ক্যাফে গিয়ে অথবা বাড়িতে মোবাইলের সাহায্যেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অনলাইনে পূরণ করে সাবমিট করতে পারবেন। যার জন্য তাকে কোথাও যেতে হবে না।

এমনকি এও জানানো হয়েছে সরকারি কর্মকর্তারাও বাড়িতে বাড়িতে গিয়ে প্রয়োজনে সাহায্য করবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপের জন্য। যাতে করে সাধারণ মহিলাদের কোন সমস্যায় পড়তে না হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *