পশ্চিমবঙ্গে ৪৫,১৮৫টি পদে নিয়োগের প্রস্তাব, কোন দপ্তরে কত শূন্যপদ?

পশ্চিমবঙ্গে ৪৫,১৮৫টি পদে সরকারি চাকরির সুযোগ! কোন দপ্তরে কত শূন্যপদ জানুন বিস্তারিত?

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাঁদের জন্য নতুন করে আশার আলো সামনে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মোট ৪৫,১৮৫টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন পাস হয়েছে। আগামী ১৪ অক্টোবর ২০২৬ বুধবার প্রকাশিত প্রতিবেদনে এই খবর সামনে আসে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই নিয়োগের কথা জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি একটি সাংবাদিক বৈঠকে এবং একটি জনসভায় তিনি এই নিয়োগের কথা উল্লেখ করেছিলেন।

অনেকেই দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। কেউ শিক্ষক হতে চান, আবার কেউ পুলিশ বা অন্য সরকারি দপ্তরে কাজ করার স্বপ্ন দেখেন। তাই এই খবর তাঁদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় মনে রাখবেন এই শুধুমাত্র অনুমোদন পাস হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি হয়নি সরকারি তরফ থেকে। তবে আশা করা যায় পুজোর পরেই হয়তো নোটিশ বেরোতে পারে।

কোন কোন দপ্তরে নিয়োগ হবে?

তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা করেছেন, স্কুলশিক্ষা দপ্তরে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পুলিশ এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিভাগে কর্মী ও সহকর্মী নিয়োগের পরিকল্পনার রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এই নিয়োগের মাধ্যমে সরকারি দপ্তরগুলিতে কর্মী ও সহকর্মীর ঘাটতি মেটানোর পাশাপাশি, যারা চাকরির জন্য বহু বছর ধরে অপেক্ষা করছেন তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।

এরপরে চলুন কোন কোন দপ্তরেতে কত করে শূন্য পদের মঞ্জুরি পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিশনে পাস হয়েছে তা নিচে বিস্তারিত দেয়া হলো।

স্কুলশিক্ষা দপ্তরে ৩৩,১৯৯টি শূন্যপদ

নতুন নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্কুলশিক্ষা দপ্তরকে নিয়ে। ক্যাবিনেট মিশনের তথ্য অনুযায়ী, এই দপ্তরে ৩৩,১৯৯টি শূন্যপদে নিয়োগের অনুমোদনের কথা জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষক, উচ্চপ্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক-শিক্ষিকার মতো পদে নিয়োগের পরিকল্পনার কথা বলা হয়েছে। যেখানেতে প্রাথমিক স্তরে ৪,৪৩২টি এবং উচ্চপ্রাথমিক স্তরে ৬,০৫২টি, সহকারী শিক্ষককে ১২৩৪৩, এবং প্রধান শিক্ষকের ৪৩৯৪ জন নিয়োগের কথা উল্লেখ করা হয়।

যাঁরা শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে এটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ খবর। তবে এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি, যখন হবে তখন আপনারা অবশ্যই জানতে পেরে যাবে এই সাইটের মাধ্যমে। সেখানেতে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, বয়সের সীমা এবং অন্যান্য রুলসের পরিপ্রেক্ষিতে যখন ডিটেলস নোটিফিকেশন আসবে তখনই জানা যাবে, কবে থেকে এপ্লাই করা যাবে।

পুলিশ বিভাগে ৯৯৬টি পদ

পুলিশ বিভাগেও নিয়োগের কোথাও বলা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিভাগে ৯৯৬টি পদে নিয়োগের অনুমোদনের কথা বলা হয়েছে।

ডেপুটি কমিশনার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং মহিলা কনস্টেবল-সহ বিভিন্ন পরে নিয়োগ করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছে।

তাই যাদের স্বপ্ন পুলিশের চাকরি করা, তাঁরা এখন থেকেই প্রস্তুতি চালিয়ে জান । তবে সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরীক্ষার প্যাটার্ন কিন্তু এক নয়। বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা রয়েছে, ডিটেলস নোটিফিকেশন আসলে আপনারা জানতে পেরে যাবেন।

পঞ্চায়েত দপ্তরে ৭,১১৯টি পদ

বহুদিন আগে থেকেই পঞ্চায়েত বিভাগের নিয়োগের খবর বিভিন্নভাবে আলোচনায় এসেছে আপনারা অবশ্যই শুনেছেন। এবার সেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭,১১৯টি পদে নিয়োগের অনুমোদন প্রকাশিত হয়েছে। এই দপ্তরের কাজের সঙ্গে গ্রামীণ উন্নয়ন, প্রশাসনিক পরিষেবা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের কাজ গুলি যুক্ত রয়েছে।

তবে কোন কোন পদে নিয়োগ হবে, আবেদনকারীদের কী যোগ্যতা লাগবে এবং পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সেসব তথ্য এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। ডিটেলস নোটিফিকেশন আসার পরই তা জানা যাবে।

কারিগরি শিক্ষা বিভাগে ১,৮৮৬টি পদ

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিভাগেও ১,৮৮৬টি পদের নিয়োগের অনুমোদনের কথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। এই বিভাগের মধ্য তারাই নিয়োগের সুযোগ পাবে, যাঁদের কারিগরি শিক্ষা বা নির্দিষ্ট পেশাগত দক্ষতা রয়েছে। তবে কোন শিক্ষাগত যোগ্যতায় কোন পদে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যাবে।

আবেদন কবে শুরু হবে? এখন কী করবেন?

আবেদন কবে শুরু হবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। তবে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী পুজোর পরে নোটিফিকেশন আসবে বলে জানা গিয়েছে। তাই আশা করা যায় 2026 সালের ডিসেম্বরের মধ্যেই অনেক পরীক্ষা হতে পারে। আর না হলে ২০২৭ সালের জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় অনেক পরীক্ষায় হবে।

তাই এখন থেকেই নিজের প্রস্তুতি চালিয়ে যান জোর কদমে, হাতে সময় খুব কম রয়েছে। আর আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট গুলোকে ঠিক করে রাখুন, যাতে পরবর্তীকালে সমস্যাই না পড়তে হয়।

আর একটা বিষয় মনে রাখবেন। চাকরি দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন। সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা করুন। যদি কেউ চাকরির নামে টাকা চাই তাহলে আপনারা সরকারি দপ্তরে অভিযোগ জানান।

শেষ কথা

পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে ৪৫,১৮৫টি শূন্যপদে নিয়োগের অনুমোদনের খবর চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশা তৈরি করেছে। বিশেষ করে শিক্ষকতা, পুলিশ এবং পঞ্চায়েত দপ্তরের চাকরির জন্য যারা প্রস্তুতির নিচ্ছেন তাদের জন্য তো খুবই একটি সুবর্ণ সুযোগ। তাই আপনারা পড়াশোনা চালিয়ে যান।

তাই প্রস্তুতি চালিয়ে যান, নিয়মিত সরকারি বিজ্ঞপ্তি দেখুন এবং কোনও গুজবে বিশ্বাস করবেন না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *