যুব সাথী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প। যেখানে সমস্ত বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা হিসেবে ১৫০০ টাকা করে প্রদান করা হবে।

বর্তমান সময়ে চাকরি পাওয়া একটি খুবই বড় চ্যালেঞ্জের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া পড়াশোনা চলাকালীন কিছু না কিছু হলেও হয়তো স্কলারশিপের টাকা পাওয়া যেত। তবে গ্র্যাজুয়েশন পাস করেও অনেকে ই এখনো পর্যন্ত চাকরি পায়নি। চাকরি না পাওয়ার কারণে তারা এখন সবাই বেকার হিসেবে চিহ্নিত।
এই চাকরি পাওয়ার আগে নিজের যাতায়াত, ফর্ম ফিলাপের খরচ এবং হাত খরচ সহ আরো অনেক ধরনের খরচ হয়ে থাকে। এ সমস্ত খরচ একজন বেকার যুবক-যুবতীদের পক্ষে চালানো খুবই দুঃসাধ্যকর ব্যাপার।
তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই যুব সাথী প্রকল্প নিয়ে এসেছে যাতে বেকার যুবক-যুবতীদের কিছুটা খরচ চালাতে সাহায্য হয়।
👉 যুব সাথী প্রকল্পে কারা টাকা পাবে
যারা মাধ্যমিক দিয়েছেন এবং ২১ বছরের বেশি হয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোন চাকরিতে যুক্ত হননি, তিনারা সকলেই এই যুব সাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য।
👉 যুব সাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য বয়সের ক্রাইটেরিয়া
আপনার বয়স যদি একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এই সাথে প্রকল্পে ভাতা পাওয়ার জন্য যোগ্য এবং ফরম ফিলাপ করতে পারবেন।
👉 যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি
যুব সাথী প্রকল্পে ভাতা টাকা পাওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ কোন ক্রাইটেরিয়া নেই। তবে সর্বনিম্ন অর্থাৎ নূন্যতম আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যেকোনো স্বীকৃত ভোট থেকে। আপনি যদি কোন ওপেন বোর্ড থেকেও মাধ্যমিক পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন।
👉 যুব সাথী প্রকল্পে কত টাকা ভাতা পাওয়া যাবে
যুব সাথী প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পেতে থাকবেন সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের তরফ থেকে এও বলা হয়েছে, পাঁচ বছর পরে আপনার অ্যাপ্লিকেশন পুনরায় যাচাই করা হবে যদি আপনি চাকরি না পেয়ে থাকেন তাহলে হয়তো আপনি আবারও ভাতা টাকা পেতে পারেন
👉 কোন কোন ক্ষেত্রে যুব সাথী প্রকল্পে এপ্লাই করা যাবেনা
যদি আপনি কোন স্কলারশিপ এর টাকা পেয়ে থাকেন তাহলে এপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি কলারশিপ ছাড়া অন্য কোন সরকারি প্রকল্পে মাসিক সুবিধা ভোগ করে থাকেন তাহলে কিন্তু আপনি আপ্লাই করতে পারবেন না। যেমন লক্ষ্যের ভান্ডার, অন্য কোন মানবিক প্রকল্পে যদি আপনি মাসিক হিসেবে টাকা পেয়ে থাকেন তাহলে যুবসাথিতে এপ্লাই এর জন্য আপনি যোগ্য নন।
👉 এই যুব সাথীর জন্য কবে থেকে টাকা পাওয়া যাবে
যুব সাথীর মাসিক ভাতা ২০২৬ সালের 1ম এপ্রিল থেকে দেয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। যদিও এটি প্রথমে আগস্ট মাস থেকে দেয়ার কথা বলেছিল, পরবর্তীকালে প্রেস কনফারেন্সে তিনি ডেট চেঞ্জ করে 1ম এপ্রিল করে দেন।
👉 এই প্রকল্পে আবেদনের অন্যান্য কি ক্রাইটেরিয়া রয়েছে
প্রথমত – আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে
দ্বিতীয়তঃ – আপনার বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
তৃতীয়তঃ – মাসিক কোন সরকারি সুবিধা পেয়ে থাকলে আবেদনের যোগ্য নন।
চতুর্থ – আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
পঞ্চমত – যে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকতে হবে।
👉 যুব সাথী প্রকল্পে আবেদনের পদ্ধতি
যুব সাথী প্রকল্পতে আপনারা দুই রকম ভাবে আবেদন করতে পারেন। প্রথমটি, বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের সাহায্যে অনলাইনে আবেদন করতে পারেন। দ্বিতীয়টি হল দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন।
✍️ যুব সাথী প্রকল্প অনলাইনে আবেদন পদ্ধতি
সর্বপ্রথম আপনাকে যুব সাথীর অফিশিয়াল ওয়েবসাইটকে যেতে হবে। সাইটটি হল yubasathi.wb.gov.in/ , সাইটে ভিজিট করার পর আপনাকে “Apply Online” অপশানে এতে ক্লিক করতে হবে।

এরপর – “Apply Online” ক্লিক করলেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ফিল করে সাবমিট করলেই আপনাদের কাছে যুবসাথির এপ্লিকেশন ফ্রম ওপেন হয়ে যাবে।
এরপর – ওই ফর্মে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, এড্রেস সহ ব্যাংক ডিটেলস দিয়ে “Save & Next” এ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
এরপর – পরের ধাপে আপনাকে আপনার মাধ্যমিকের এডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড ও ভোটার কার্ড, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ক্যাটাগরি সার্টিফিকেট (যদি থাকে), ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
মনে রাখবেন ফটো ও সিগনেচার 50kb এর মধ্যে থাকতে হবে এবং JPG হতে হবে। তবে অন্যান্য ডকুমেন্টগুলো আপনাকে পিডিএফ ফর্মে আপলোড করতে হবে 300kb এর মধ্যে। আপনি চাইলে ডকমেন্টসগুলি জেরক্স করে তাতে সিগনেচার করেও আপলোড করতে পারেন এছাড়া অরিজিনালও আপলোড করতে পারেন।
সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পরে “Submit” অপসনে ক্লিক করলেই আপনার যুব সাথীর অ্যাপ্লিকেশন ফরমটি সাবমিট হয়ে যাবে।
তো এইভাবে আপনারা অনলাইনে যুব সাথীর ফর্ম ফিলাপ করতে পারবেন বাড়িতে বসেই।
✍️ক্যাম্পে গিয়ে যুব সাথী আবেদন পদ্ধতি
যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই যুব সাথীর জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে আপনার বিধানসভায় যেই যেই দিন ক্যাম্প হবে সেই দিনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
এর জন্য প্রথমে আপনাকে কম্পিউটার দোকান থেকে যুবসাথের ফর্মটিকে প্রিন্ট আউট করতে হবে।
এরপর ফরমটিতে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলির সমস্ত আপনাকে কলমের সাহায্যে পূরণ করতে হবে। বিশেষত অনলাইনে পূরণের ক্ষেত্রে যে যে ডিটেলস লাগে অফলাইনেতেও আপনাকে একই ডিটেলস ফর্মের মধ্য দিতে হবে।
ফর্মটি পূরণ হয়ে যাওয়ার পর তার সঙ্গে আপনাকে আপনার মাধ্যমিকের এডমিট ও মার্কসিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পেজ, ক্যাটাগরী সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি জেরক্স করে ফরমের সঙ্গে পেছনে অ্যাটাচ করতে হবে। এছাড়া ধর্মের ওপরে আপনার একটি সাদা কালো ফটো লাগাতে হবে।
এরপর পূরণ করা ফর্মটি আপনাকে যুব সারির ক্যাম টেবিলে নিয়ে জমা দিতে হবে। এরপর তারা সঙ্গে সঙ্গেই অনলাইনে তে রেজিস্ট্রেশন করে আপনাকে রেজিস্ট্রেশন আইডির পেছনের কয়েক সংখ্যা লিখে দিয়ে দিবে।
এইভাবে আপনি চাইলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও অফলাইনে এই যুব সাথীর জন্য এপ্লাই করতে পারবেন।