আপনারা হয়তো অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাইমারি স্কুলের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই নোটিফিকেশন অনুযায়ী কবে থেকে ফর্ম ফিলাপ চলবে এবং কতদিন পর্যন্ত চলবে, এছাড়া প্রত্যেকটি জেলায় কত করে ভ্যাকেন্সি রয়েছে তাই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।

👉 কতগুলি পদের উপরে নিয়ে ভাবে
গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকে 13,421 টি শূন্য পদের উপরে পূর্ণাঙ্গ নিয়োগের জন্য নোটিফিকেশন প্রদান করেছে। প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে আগে যে ভেকেন্সির সংখ্যা বলা হয়েছিল, সেই ভেকেন্সিতেই নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি কোন বাড়ানো হয়নি অর্থাৎ 13,421 টি শূন্য পদের উপরেই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে চলেছে।
👉 কোন রুলস অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে
অনেকেই এই নিয়ে চিন্তিত রয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটি বর্তমান 2025 সালের ড্রাফট নোটিফিকেশন অনুযায়ী হবে, নাকি 2016 সালের রুলস অনুযায়ী হবে।
নোটিফিকেশনে বলা হয়েছে যে, 2016 এর রুলস অনুযায়ী আমাদের নিয়োগটা সম্পন্ন হবে। তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সির কিন্তু কোন পরিবর্তন হয়নি।
👉 কোন কোন জেলায় কত ভ্যাকেন্সির রয়েছে
- দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে 1471 টি শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 1324 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 147 টি পোস্ট। এই জেলাতেই সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছ।
- উত্তর 24 পরগনা জেলায় রয়েছে 906 টি শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 816 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 90 টি পোস্ট।
- হুগলী জেলায় রয়েছে 1212 টি শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 1090 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 112 টি পোস্ট।
- নদীয়া জেলার জন্য রয়েছে 906 টি শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 478 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 43 টি পোস্ট।
- কলকাতার জন্য রয়েছে 947 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 852 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 95 টি পোস্ট।
- পূর্ব বর্ধমান জেলায় রয়েছে 928 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 836 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 92 টি পোস্ট।
- বীরভূম জেলায় রয়েছে 860 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 774 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 86 টি পোস্ট।
- মুর্শিদাবাদ জেলায় রয়েছে 788 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 709 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 79 টি পোস্ট।
- পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে 744 টি শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 669 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 75 টি পোস্ট।
- মালদা জেলায় রয়েছে 699 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 629 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 70 টি পোস্ট।
- পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে 485 শূন্যপদ।এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 437 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 48 টি পোস্ট।
- জলপাইগুড়ি জেলায় রয়েছে 458 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 413 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 45 টি পোস্ট।
- কোচবিহার জেলায় রয়েছে 535 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 881 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 54 টি পোস্ট।
- পুরুলিয়া জেলায় রয়েছে 524 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 471 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 53 টি পোস্ট।
- দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে 336 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 303 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 33 টি পোস্ট।
- উত্তর দিনাজপুর জেলায় রয়েছে 237 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 213 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 24 টি পোস্ট।
- আলিপুরদুয়ার জেলায় রয়েছে 237 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 213 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 14টি পোস্ট।
- ঝাড়গ্রাম জেলায় রয়েছে 180 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 162 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 18 টি পোস্ট।
- হাওড়া জেলায় রয়েছে 150 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 135 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 15 টি পোস্ট।
- শিলিগুড়ি জেলায় রয়েছে 149 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 126 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 13 টি পোস্ট।
- বাঁকুড়া জেলায় রয়েছে 978 শূন্যপদ। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 880 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 98 টি পোস্ট।
- পূর্ব মেদিনীপুর সবথেকে কম মাত্র 76 টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে নতুনদের জন্য রয়েছে 68 টি পোস্ট এবং প্যারা টিচারদের জন্য রয়েছে 08 টি পোস্ট। এই জেলাতেই সবচেয়ে কম শূন্য পদে রয়েছে।
👉কোন ক্যাটাগরিতে কত করে পোস্ট
13,421 টি শূন্য পদের মধ্যে UR অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 6980 টি শূন্য পদ। SC অর্থাৎ সিডিউল কাস্ট ক্যাটাগরিতে রয়েছে 2013 টি শূন্য পদ । ST অর্থাৎ সিডিউল ট্রাইব ক্যাটাগরিতে রয়েছে 805 টি শূন্য পদ।
OBC – A অর্থাৎ Other backward classes – A ক্যাটাগরিতে রয়েছে 1342 টি শূন্য পদ । OBC – B অর্থাৎ Other backward classes – B ক্যাটাগরিতে রয়েছে 939 টি শূন্য পদ । EWS অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল ক্যাটাগরিতে রয়েছে 1342 টি শূন্য পদ ।