আপনারা অনেকেই জানেন বিহার সহ ভারতের বিভিন্ন রাজ্যে SIR হয়েছিল। যার প্রধান উদ্দেশ্য ছিল ভোটার তালিকা যাচাই বাছাই করা। ঐ সমস্ত রাজ্যগুলোতে এস.আই.আর এর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ ভোটার তালিকা যাচাই-বাছায়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
ওই সমস্ত রাজ্যগুলির মত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও একই উদ্দেশ্য নিয়ে অর্থাৎ ভোটার তালিকা কে নবরূপে সংশোধনের জন্যই SIR এর কাজ শুরু হয়েছিল। যাতে করে যে সমস্ত ব্যক্তিরা মারা গিয়েছে এবং যে সমস্ত ব্যক্তিরা স্থানান্তরিত হয়েছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, তাদের নাম গুলো ওই ভোটার কেন্দ্র থেকে বাদ দিয়ে নতুন সংশোধনী ভোটার তালিকা প্রকাশ করা যায়।
SIR নিয়ে বিতর্ক
SIR শুরুর মুহূর্তে এঁকে নিয়ে অনেক বিতর্ক ও অনেক আন্দোলন হয়েছিল রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে , যাতে করে পশ্চিমবঙ্গে এস.আই.আর না হয়। কারণ অনেকেই এটা ভাবছিল যদি এস.আই.আর হয় তাহলে হয়তো ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যেতে পারে। যার ফলে বাংলাদেশ বা অন্য কোন দেশে চলে যেতে হতে পারে।
2002 সলে SIR নিয়ে বিতর্ক না হওয়ার কারণ
কিন্তু এস.আই.আর এর উদ্দেশ্য এটি ছিল না। কারণ ভারতবর্ষে এর আগে, বিশেষত পশ্চিমবঙ্গ রাজ্যে 2002 সালেও এস.আই.আর হয়েছিল।
তখন এত বিতর্ক হয়নি, বিতর্ক না হওয়ার কারণ হিসেবে বলা যেতে পারে ওই সময় ইন্টারনেট, মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া এবং এগুলো ব্যবহারকারী ছিল না বললেই চলে। যার কারণে এই নিয়ে বিতর্ক এতটা মানুষের মধ্যে ছড়াইনি।
Enumeration ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ
যাই হক বিভিন্ন বাঁধা পেরিয়ে SIR এর কাজ শুরু হয়ে SIR এর ফর্ম জমা শুরু হয়েছিল আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে, যেটি শেষ এই ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত। অর্থাৎ Enumeration হাম জমা দেয়ার শেষ তারিখ ছিল 11/12/2025 পর্যন্ত।
SIR ড্রাফ লিস্ট প্রকাশের তারিখ
আজ 16/12/2025 তারিখে SIR এর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, সেই অনুযায়ী SIR এর ড্রাফ্ট লিস্ট প্রকাশ হয়ে গিয়েছে। দুটি মাধ্যমে এই লিস্ট প্রকাশিত হয়েছে।
যেখানে ভোট গ্রহণ কেন্দ্র অনুযায়ী বাদ যাওয়া ভোটারের লিস্ট, দ্বিতীয়টি ২০২৬ সালের ভোটার নাম থাকা ব্যক্তিদের লিস্ট প্রকাশ। যেখানে আপনি জানতে পারবেন এই খসড়া তালিকায় আপনার নাম বাদ পড়েছে কিনা।
SIR ড্রাফটে নাম চেক করার পদ্ধতি
আপনারা যদি জানতে চান এই SIR ড্রাফটে আপনার নাম বাদ পরলো কিনা, তাহলে আপনাকে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অথবা চিফ ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। অথবা আপনারা ECINET অ্যাপ থেকেও দেখতে পারবেন।
নিচে সমস্ত পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হলো
আপনার নাম্বার পরলো কিনা তা জানার জন্য কি করবেন
এর জন্য সর্বপ্রথম আপনাকে ইলেকট্রোল কমিশনার অফ ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গের ইলেকশন সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অর্থাৎ https://ceowestbengal.wb.gov.in/asd_sir এই url টি কপি করে কোন ব্রাউজারে ওপেন করবেন। তাহলে আপনাদের কাছে নিচের ইমেজে দেওয়া পেজটি ওপেন হয়ে যাবে।

এখানে আপনি তিনটি উপায়ে দেখতে পারবেন। তবে বাদ যাওয়া ভোটার লিস্টের তালিকা ডাউনলোড করতে চান তাহলে আপনাকে মাঝের অপশন “download ASDO list by assembly constituency assembly and part number” এ ক্লিক করে সিলেক্ট করতে হবে।
এরপর আপনাকে আপনার “জেলা” সিলেক্ট করতে হবে, তারপর “অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি” অর্থাৎ বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করতে হবে। যেভাবে উপরে দেওয়া ইমেজে নম্বর দিয়ে দেখানো হয়েছে। সিলেট করার পরেই আপনাদের কাছে ওই বিধানসভার ক্ষেত্রে যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেগুলির list দেখিয়ে দেবে।
ওই লিস্ট গুলোর মধ্যে আপনাকে দেখতে হবে আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নাম, অর্থাৎ যেখানে আপনি ভোট দিতে যান। এরপর আপনার ভোটগ্রহণ কেন্দ্রের নামের পাশেই “ডাউনলোড” অপশন পাবেন। ওই ডাউনলোড অপশন এ ক্লিক করলেই আপনার ভোট গ্রহণ কেন্দ্রের বাদ যাওয়া ভোটার লিস্ট pdf আকারে ডাউনলোড হয়ে যাবে।
ওই লিস্টে দেখতে হবে আপনার কিম্বা আপনার কোন পরিবারের নাম রয়েছে নাকি, যদি থাকে তাহলে জানবেন ওই নামটি কোন কারণবশত SIR 2026 ড্রাফ্ট লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছে। আর যদি নাম ওই লিস্টে না থাকে তাহলে জানবেন আপনার বা আপনার পরিবারের কোন ব্যক্তির নামটি বাদ পড়েনি।