মাদ্রাসার নতুন ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ ৮ম SLST-এর পথ প্রশস্ত, ৪,৬৬০ শূন্যপদে নিয়োগে তৎপরতা শুরু। জানুন বিস্তারিত তথ্য এই পোস্টের মাধ্যমে ।

আপনারা অনেকেই জানেন মাদ্রাসা কমিশনের তরফ থেকে এর আগে খুব ভালো ভ্যাকেন্সিতেই মাদ্রাসা স্কুলগুলোতে নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নিয়োগ করা হয়েছে। আবার সেই নিয়োগের রেস জিতে না যেতেই, আবার মাদ্রাসা শিক্ষা কমিশনের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে।
যে নোটিফিকেশনে বলা হয়েছে যে টিচিং এবং নন টিচিং পদ গুলিতে প্রায় সাড়ে চার হাজারের বেশি পদে অর্থাৎ 4,660 নিয়োগ করা হবে। সেই অনুযায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC) শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া তথ্য অনুযায়ী, মোট 4,660টি শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ করা হবে।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা কমিশন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের ইন্সপেকশন করতে বলেছেন। এবং জানতে চেয়েছেন যে এতগুলোই কি শূন্য পদ রয়েছে না আরো কোন শূন্যপদ বাড়াতে পারে।
এছাড়া মাদ্রাসা স্কুল গুলোর হেডমাস্টার দেরকেও এই বিষয়ে ইনফরমেশন ডিআই অফিসে জমা করতে বলেছে। যে ওনার স্কুলেতে কোন বিষয়ে কোন পদ খালি রয়েছে অর্থাৎ কোন বিষয়ের জন্য শিক্ষক প্রয়োজন।
তবে মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্যপদের PPO (Prior Permis-sion Order) এখনও জমা হয়নি। সেগুলো ১২ ডিসেম্বর-এর মধ্যে অবশ্যই মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক (S.E.) এবং সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
যে যে পদে নিয়োগ করা
যে যে পদ গুলোতে নিয়োগ করা হবে সেগুলি হল আরবিক বিষয়, সহ জেনারেল আর্টসের বিভাগ সায়েন্সের বিভাগ, কর্মশিক্ষার বিভাগ, গ্রুপ-সি ও গ্রুপ-ডি, লাইব্রেরিয়ান এবং হেডমাস্টার পদেতেও নিয়োগ করা হবে।
পরীক্ষার জন্য এলিজিবিলিটি কি রয়েছে
এখানেতে নিয়োগের আগে TET এবং SLST পরীক্ষা হবে । আর এই পরীক্ষায় বসার জন্য আপনার যোগ্যতা লাগবে। যদি আপনি উচ্চ প্রাথমিকে চাকরির জন্য পরীক্ষাতে বসতে চান তাহলে আপনার ডি.এল.এড. বা বি.এড ডিগ্রী সহ গ্র্যাজুয়েশনে ৫০% নাম্বার থাকতে হবে।
এবং যদি আপনি নবম ও দশম শ্রেণীর পরীক্ষায় বসতে চান তাহলে বি.এড ডিগ্রী সহ গ্রাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে ৫০% মার্কস থাকতে হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষায় বসতে চান তাহলে বি.এড ডিগ্রী সহ মাস্টার ডিগ্রিতে ৫০% মার্কস থাকতে হবে।
নিয়োগ করার প্রক্রিয়া
আপার প্রাইমারি লেভেলের বিষয়গুলোতে নিয়োগ করার জন্য প্রথমে TET অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট হবে, টেট টোটাল ১৫০ নাম্বারের হবে, যার মধ্যে জেনারেলদেরকে ৯০ পেতে হবে, এবং যারা সংরক্ষণের অন্তর্ভুক্ত (SC /ST/OBC) তাদেরকে ৮২ পেতে হবে।। TET করার পরে মেন সাবজেক্ট এর উপরে ৯০ নাম্বারের পরীক্ষা হবে। এরপর ইন্টারভিউ ও অন্যান্য একাডেমিক কোয়ালিফিকেশনের পরিপ্রেক্ষিতে নিয়োগ করা হবে।
মাধ্যমিক লেভেলে তে নিয়োগের জন্য প্রথমে এস.এল.এস.টি হবে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রবেশিকা পরীক্ষা হবে, এই পরীক্ষাতে মোট ৯০ টি প্রশ্ন থাকবে ৯০ নাম্বারের, এরপর ইন্টারভিউ ও অন্যান্য একাডেমিক কোয়ালিফিকেশন এর উপর নির্ভর করে নিয়োগ করা হবে।
লাইব্রেরিয়ান এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদ গুলোর ক্ষেত্রেও প্রথমে অ্যাপটিটিউড টেস্ট হবে, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে
শূন্যপদের নিম্নলিখিত বিভাগ বিভাগ অনুযায়ী নিচে উল্লেখ করা হলো
– Advance Arabic & Arabic বিষয়ে শূন্যপদের সংখ্যা মোট ৮৪৯ টি
Advance Arabic এ শূন্যপদের সংখ্যা হলো –
- I-IV= ৬০
- IX-X= ১৬২
- XI-XII= ৩৮
- V-VIII= ১৯১
Arabic বিষয়ে শূন্যপদ হলো –
- IX-X: ১২২
- XI-XII: ১৬
- V-VIII: ২৯১
বাংলা – বাংলা বিষয়ে ৩৩৭ টি পদ খালি রয়েছে। যেখানে আপার প্রাইমারিতে রয়েছে ২৪৭টি এবং নবম ও দশম শ্রেণীতে ৮১টি। একাদশ এবং দ্বাদশে রয়েছে ৯টি।
ইংরেজি – ইংরেজি বিষয়তে ৩১১ টি পদে নিয়োগ করা হবে। যেখানে আপার প্রাইমারিতে রয়েছে ২৩৯টি এবং নবম ও দশম শ্রেণীতে ৫৯ টি। একাদশ ও দ্বাদশে রয়েছে ১২টি।
ইতিহাস – ইতিহাসে ২০২টি শূন্য পদ রয়েছে। যেখানে আপার প্রাইমারিতে রয়েছে ১৬১টি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ৩৯টি।
ভুগোল – ভূগোল বিষয়ে ১৭৬ টি খালি পদ রয়েছে। যেখানে আপার প্রাইমারিতে রয়েছে ১৩১টি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ৪৫টি।
শিক্ষা বিজ্ঞান – শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে মাত্র ২২টি শূন্য পদ রয়েছে। শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট শুধুমাত্র ইলেভেন ও টুয়েলভ। তাই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে উপরের শূন্য পদ রয়েছে।