
গ্রামীণ ডাক সেবক বিভাগের তরফ থেকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি গত মাসে অর্থাৎ 31.01.2026 তারিখে জারি করা হয়েছে। যেখানেতে প্রত্যেকটি সার্কেলে কত করে ভ্যাকেন্সি রয়েছে, এবং প্রত্যেকটি সার্কেল এর অন্তর্গত ডিভিশনে কত করে ভ্যাকেন্সি রয়েছে তা উল্লেখ রয়েছে।
আজকের এই পোস্টে গ্রামীণ ডাক সেবক বিভাগের তরফ থেকে জারি করার নতুন বিজ্ঞপ্তির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। যেখানে প্রত্যেকটি ডিভিজনে ক্যাটাগরি অনুযায়ী কত করে ভেকেন্সি রয়েছে তা উল্লেখ করা হয়েছে। প্রথমে ভারতবর্ষের প্রত্যেকটি সার্কেলে কত করে ভেকেন্সি তা আলোচনা করে, পরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিভিশনে ক্যাটাগরি ওয়াইজ কত করে ভেকেন্সি রয়েছে তা আলোচনা করা হয়েছে।
ভ্যাকেন্সি
2026 সালের গ্রামীণ ডাক সেবকে প্রায় 28635 পদে নিয়োগ করার নোটিফিকেশন জারি করা। তবে এই যে ভেকেন্সি টেনটেটিভ, অর্থাৎ vacancy পরবর্তীকালে আপডেট হয়ে আরো বাড়তে পারে। যেখানেতে অনুমান করা হয়েছে প্রায় 30 হাজারের মতো ভ্যাকেন্সি হয়ে যেতে পারে।
যোগ্যতা
শিক্ষাগত
Gds পদে নিয়োগের জন্য আপনার ন্যূনতম মাধ্যমিক বা 10th পাস থাকতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে।
অন্য ক্রাইটেরিয়া
মাধ্যমিক পাস থাকলেই শুধু চলবে না, আপনি যেই সার্কেলেতে এপ্লাই করবেন, সেই সার্কেলে যে ভাষা চলে সেটি আপনার মাধ্যমিকে থাকতে হবে। সেই সঙ্গে আপনার কমপক্ষে সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মোবাইল বা কম্পিউটার চালানো জানতে হবে।
বয়স
গ্রামীণ ডাক সেবক এতে এপ্লাই করতে হলে আপনার বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। তবে যারা বিভিন্ন রিজার্ভেশন ক্যাটাগরিতে থাকেন তারা বয়সের ছাড় পাবেন।
এপ্লাই মেথড
গ্রামীণ ডাক সেবক এর জন্য এপ্লিকেশন অনলাইনে চলছে। এর জন্য আপনাকে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লাই করতে হবে। বা এই https://indiapost.gov.in/gdsonlineengagement লিংকটি কপি করে আপনারা কোন ব্রাউজারের সাহায্যে ওপেন করলে সেখান থেকে এপ্লাই করতে পারবেন। নিচে এপ্লিকেশন পেজের ছবি দেয়া হল

এপ্লিকেশনের মূল্য
গ্রামীণ ডাক সেবক এর পথগুলিতে এপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন তাদেরকে 100 টাকা করে অনলাইনে পেমেন্ট করতে হবে। যারা সিডিল কাস্ট অথবা সিডিউল ট্রাইব রয়েছেন তাদের কোন প্রকার এপ্লিকেশনের জন্য মূল্য লাগবে না।
এপ্লিকেশন শুরু এবং শেষ তারিখ
gds পদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন 31শে জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 14 ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এবং অনলাইন এপ্লিকেশন শুরু 2 ফেব্রুয়ারি 2026 থেকে 16 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এছাড়া অনলাইন মূল্য পেমেন্টের শেষ তারিখ ও 16 ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া
গ্রামীণ ডাক সেবকের নিয়োগ আপনার মাধ্যমিকের নাম্বারের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে হয়ে থাকে। এখানে মাধ্যমিকের নাম্বারের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টের নাম থাকলে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন।
ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি এক মাসের মতো ট্রেনিং পাবেন তারপরেই joining করতে পারবেন। এখানে কোন প্রকার লিখিত পরীক্ষা এখনো পর্যন্ত চালু হয়নি।
বেতন
সমস্ত কিছু ফ্যাসিলিটি মিলিয়ে BPM কর্মীরা জন্য প্রত্যেক মাসে প্রায় 18,000 টাকার মতো পেয়ে থাকে। এবং ABPM দের জন্য প্রত্যেক মাসে প্রায় 15,000 টাকার আশেপাশে বেতন পেয়ে থাকেন।
ভারতের বিভিন্ন সার্কেলে ভ্যাকেন্সি সমূহ নিম্নরূপ
| সার্কেল | ভ্যাকেন্সি |
|---|---|
| অন্ধ্রপ্রদেশ | 1,060 |
| আসাম | 639 |
| বিহার | 1,347 |
| ছত্রিশগড় | 1,155 |
| দিল্লি | 42 |
| গুজরাট | 1,830 |
| হরিয়ান | 270 |
| হিমাচল প্রদেশ | 520 |
| জম্মু এবং কাশ্মীর | 267 |
| ঝাড়খন্ড | 908 |
| কর্ণাটক | 1,023 |
| কেরালা | 1,691 |
| মধ্যপ্রদেশ | 2,120 |
| মহারাষ্ট্র | 3,553 |
| নর্থইস্ট | 1,014 |
| উড়িষ্যা | 1,191 |
| পাঞ্জাব | 262 |
| রাজস্থান | 634 |
| তামিলনাড়ু | 2,009 |
| তেলেঙ্গানা | 609 |
| উত্তর প্রদেশ | 3,169 |
| উত্তরাখণ্ড | 445 |
| পশ্চিমবঙ্গ | 2,982 |
উপরিউক্ত ভ্যাকেন্সি গুলি নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে। এই ভেকেন্সি কিছুটা হলেও বাড়তে পারে।
পশ্চিমবঙ্গ সার্কেলে ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি
| ডিভিশন | মাধ্যমিকে ভাষা | ভ্যাকেন্সি |
|---|---|---|