পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবকে বা GDS এ চাকরির জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কোন কোন এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, এবং কি পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হয়, তা এই পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে।

GDS এ কোন কোন পদ রয়েছে
গ্রামীণ ডাক সেবকে তিন ধরনের পদ রয়েছে। পদগুলি হল BPM বা ব্রাঞ্চ পোস্টমাস্টার, ABPM বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তৃতীয় পদটি হল ডাক সেবক।
GDS এ যোগ্যতা কি কি লাগবে
প্রত্যেকটি পদের জন্য সর্বনিম্ন যোগ্যতা লাগবে মেট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস। সেই সঙ্গে সেই সার্কেলের জন্য এপ্লাই করবেন সেই সার্কেলের লোকাল ভাষা জানতে হবে। এছাড়া আপনাকে কমপক্ষে সাইকেল চালানো জানতে হবে।
কম্পিউটারে সাধারণ ধারণা থাকতে হবে, তবে যদি স্মার্টফোন ব্যবহারে দক্ষতা থেকে থাকলেও চলবে। কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট বর্তমানে বাধ্যতামূলক নয়, যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে বেশি অগ্রাধিকার পাবেন।
GDS এ বয়স সীমা
গ্রামীণ ডাক সেবক পদেতে নিয়োগ হওয়ার জন্য আপনার বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে আপনি যদি কোন ব্যাকওয়ার্ড ক্যাটাগরিতে থেকে থাকেন বা বিকলাঙ্গ হয়ে থাকেন, তাহলে আপনি সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন।
নিয়োগ প্রক্রিয়া
GDS এ নিয়োগ করা হয় শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার এর উপরে ভিত্তি করে। এখানে আপনি মাধ্যমিকে যত নাম্বার পাবেন তার উপরে ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হয়। এবং ওই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তবেই আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়।
এখানেতে উচ্চ মাধ্যমিক বা অন্যান্য উচ্চ শিক্ষার কোয়ালিফিকেশনকে যুক্ত করা হয় না মেরিট তৈরি করার জন্য।
GDS এ আবেদনের সময় কি কি লাগে
গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করার জন্য আপনার লাগবে একটি মোবাইল নম্বর, একটি ইমেইল আইডি, আপনার সিগনেচার, এবং অপনার একটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো। এছাড়া আধার নম্বর থাকলে দিতে পারেন।
মেরিট লিস্টে নাম থাকলে করণীয়
গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে জারি করা মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে আপনাকে আপনার যাবতীয় অরজিনাল ডকুমেন্টস নিয়ে, আপনার সিলেক্ট করা সার্কেলের হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, নির্দিষ্ট যে তারিখ দেওয়া থাকবে তার পূর্বে।
নির্দিষ্ট তারিখ যদি পার হয়ে যায় তাহলে আপনি কিন্তু সিলেকশন প্রসেস থেকে বাদ পড়ে যাবেন। আর যাওয়ার পূর্বে অবশ্যই আপনার অরজিনাল ডকুমেন্টস গুলির দু-কপি করে জেরক্স ও তিন কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে।
GDS ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে
GDS এর মেরিটে আপনার নাম থাকলে ভেরিফিকেশন এর জন্য কিছু ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। সেগুলি হল নিম্নরূপ –
- 1. মাধ্যমিকের মার্কশিট
- 2. মেডিকেল সার্টিফিকেট
- 3. ব্যাকওয়ার্ড ক্যাটাগরীর সার্টিফিকেট (যদি ব্যাকওয়ার্ড ক্যাটাগরি অপশন সিলেক্ট করেন তাহলে প্রয়োজন)
- 4. ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ( যদি আপনি বিকলাঙ্গ হয়ে থাকেন এবং অপশনটি সিলেক্ট করে থাকেন)
- 5. কম্পিউটার সার্টিফিকেট ( বাধ্যতামূলক নয় কিন্তু থাকলে দিতে পারেন)
- 6. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড।
- 7. ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে নেওয়া স্থায়ী আবাসিক পত্র
- 8. বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড।
GDS এ সিলেকশনের পর কি হয়
GDS এ সিলেকসেন হওয়ার পর কাজেতে যোগদানের পূর্বে প্রথমে ট্রেনিং দেওয়া হয়। যে কিভাবে পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম করতে হয়।
GDS এ বেতন
গ্রামীণ ডাক সেবকে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন ক্রাইটেরিয়া রয়েছে। যেমন BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য বেতন থাকে 12000 থেকে 29,300 টাকা পর্যন্ত। এবং ABPM অর্থাৎ এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এর জন্য বেতন থাকে 10000 থেকে 24,400 টাকা পর্যন্ত। এগুলি বেসিক বেতন, এই বেতনের সঙ্গে প্রায় 55% ডি. এ যুক্ত হয়।
সুতরাং কোন ব্যক্তি যদি প্রথম BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের পোদে নিযুক্ত হন তারা সবকিছু মিলিয়ে বেতন পেয়ে যাবে প্রায় 18,000 টাকার মতো। এবং যারা ABPM অর্থাৎ এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে যারা নিযুক্ত হবেন তারা বেতন পেয়ে যাবেন সব মিলিয়ে প্রায় 15,000 টাকার মত।
গ্রামীণ ডাক সেবকদের কি কি কাজ করতে হয়
ভারতীয় গ্রামীণ ডাক সেবকদের ডাকঘর কি পরিচালনা করা, পোস্ট রেজিস্ট্রেশন করা, পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের ব্যাংক একাউন্ট খুলে দেওয়া, একাউন্টে টাকা জমা নেওয়া এবং কোন গ্রাহক যদি একাউন্ট থেকে টাকা তুলতে চাই তা উইথড্র করে দেওয়া। চিঠি বা পত্র বিতরণ করা ইত্যাদি কাজ করতে হয় গ্রামীণ ডাক সেবক কর্মীদের।