ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে চাকরির জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কয়েকটি পদে নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যেখানে ১০০০ টির মত শূন্য পদ রয়েছে। নিম্নে কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সর্বোচ্চ বয়সসীমা, সংরক্ষণ অনুযায়ী পোস্ট, সিলেকশন প্রসেস, ফরম ফিলাপের শেষ তারিখ সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পদের নাম ও ভ্যাকেন্সি
এখানে তিনটি পদেতে নিয়োগ করা হবে।
VP Wealth (SRM) – এই পদেতে টোটাল 506টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে General এ 188টি, EWS এ 46টি, OBC তে 136টি, ST তে 44 টি, SC তে 95টি শূন্য পদ রয়েছে।
AVP Wealth (RM) – এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে 206 টি। যেখানে General তে রয়েছে 82 টি, EWS তে 20 টি, OBC তে 52 টি, ST তে 15 টি, SC তে 33টি শূন্য পদ।
Customer Relationship Executive – এখানে মোট শূন্য পদ রয়েছে 284টি। যেগুলির মধ্যে General এ 115টি, EWS এ 28টি, OBC তে 73টি, ST তে 21 টি, SC তে 47টি শূন্য পদ রয়েছে।
বয়সের ক্রাইটেরিয়া
VP Wealth (SRM) – এই পদের জন্য 01/05/2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 26 থেকে 42 বছরের মধ্যে।
AVP Wealth (RM) – এই পদের জন্য 01/05/2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 23 থেকে 35 বছরের মধ্যে।
Customer Relationship Executive – এই পদের জন্য 01/05/2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 45 বছরের মধ্যে।
কোন কোন স্যারকেলে কত পোস্ট রয়েছে
VP Wealth (SRM) – এই পদের জন্য গান্ধীনগর এ 20 টি, অমরাবতীতে 13 টি, বেঙ্গালুরুতে 53 টি, ভূপালে 12 টি, ভুবনেশ্বরের 13 টি, চন্ডিগড়ে 28 টি, চেন্নাই এ 31 টি, গোহাটিতে 17 টি, হায়দ্রাবাদে 19 টি, জয়পুরে 15 টি, কলকাতাতে 43 টি, লখনৌতে 21 টি, মহারাষ্ট্রতে 38 টি, মুম্বাই মেট্রোতে 57 টি, নিউ দিল্লিতে 36 টি, পাটনাতে 24 টি, থিরুভানন্থাপুরমে 66 টি করে শূন্য পদ রয়েছে।
AVP Wealth (RM) – গান্ধীনগর এ 13 টি, অমরাবতীতে 05 টি, বেঙ্গালুরুতে 22 টি, ভূপালে 07 টি, ভুবনেশ্বরের 06 টি, চন্ডিগড়ে 24 টি, চেন্নাই এ 12 টি, গোহাটিতে 06 টি, হায়দ্রাবাদে 11টি, জয়পুরে 11 টি, কলকাতাতে 09 টি, লখনৌতে 12 টি, মহারাষ্ট্রতে 08 টি, মুম্বাই মেট্রোতে 13 টি, নিউ দিল্লিতে 27 টি, পাটনাতে 09 টি, থিরুভানন্থাপুরমে 11 টি করে শূন্য পদ রয়েছে।
Customer Relationship Executive – গান্ধীনগরতে 10 টি, অমরাবতীতে 11 টি, বেঙ্গালুরুতে 29 টি, ভূপালে 14 টি, ভুবনেশ্বরের 05 টি, চন্ডিগড়ে 23 টি, চেন্নাই এ 12 টি, গোহাটিতে 08 টি, হায়দ্রাবাদে 13 টি, জয়পুরে 09 টি, কলকাতাতে 24 টি, লখনৌতে 14 টি, মহারাষ্ট্রতে 07 টি, মুম্বাই মেট্রোতে 25 টি, নিউ দিল্লিতে 36 টি, পাটনাতে 09 টি, থিরুভানন্থাপুরমে 35 টি করে শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
VP Wealth (SRM) – এই পোষ্টের জন্য সর্বনিম্ন যেকোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়া যদি MBA (Banking/ Finance/ Marketing) এ করা থাকে তাহলে বেশি অগ্রাধিকার পাবেন। যদি সেলস এবং মার্কেটিং এ এক্সপেরিয়েন্স থেকে থাকে, তাহলে আরো বেশি অগ্রাধিকার পাবেন।
AVP Wealth (RM) – এক্ষেত্রেও যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশনে 60% মার্কস থাকতে হবে। সেই সঙ্গে তিন বছরের সেলস এবং মার্কেটিং ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া finance / marketing / Banking কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
Customer Relationship Executive – এই পোস্টের জন্যেও গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে। সেই সঙ্গে ভালো কমিউনিকেশন স্কিল এবং প্রোডাক্ট মার্কেটিং এর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে দুই চাকার মোটরবাইক থাকতে হবে।
বেতন
এই পোস্টগুলিতে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। এবং এই পাঁচ বছরের ভিত্তিতে, এই পোস্ট গুলির জন্য আপনারা খুব ভালো মানের একটি বেতন পাবেন। যেখানে VP Wealth (SRM) ক্ষেত্রে জন্য সর্বোচ্চ 44.70 লক্ষ টাকার প্যাক থাকবে।
AVP Wealth (RM) পদের ক্ষেত্রে 5 বছরের জন্য 30.20 লক্ষ টাকার প্যাক থাকবে। এবং Customer Relationship Executive ওদের ক্ষেত্রে পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে 6.20 লক্ষ টাকার প্যাক দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানেতে পোস্টগুলিতে নিয়োগের জন্য কোন রকম পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানেতে ইন্টারভিউতে 100 মার্কস থাকবে। এই ইন্টারভিউয়ের 100 নাম্বারের উপর ভিত্তি করে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যাচাই করার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
এই পোস্টগুলিতে আবেদন আপনাকে অনলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে। এর জন্য সর্বপ্রথম আপনাকে https://sbi.bank.in/web/careers/current-openings পেজেতে যেতে হবে এবং ওখান থেকেই আপনারা অনলাইনে বিভিন্ন তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে সাবমিট করতে পারবেন।
আবেদন ফিস
General/OBC/EWS দের জন্য আবেদন মুল্য 1000 টাকা রাখা হয়েছে। আবেদনের মূল্য অনলাইনে পেমেন্ট করা যাবে। এবং SC/ST/PWD প্রার্থীদের কোনো আবেদন মুল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ
05/01/2026 তারিখ পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে। এবং এই তারিখ পর্যন্তই আবেদনের মূল্য পেমেন্ট করতে হবে। যদি কোন আবেদনের তারিখ বাড়ানো হয় তাহলে অবশ্যই জানানো হবে।