SSC Case Update | OMR প্রকাশের নির্দেশ বিচারপতির |

নিয়োগ মামলায় নতুন মোড় বলা যেতে পারে। কারণ নবম, দশম, একাদশ ও দ্বাদশের যতগুলো নিয়োগ হয়েছে, সে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত OMR  প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

সমস্ত OMR প্রকাশের নির্দেশ দিলেন কেন? কি পর্যবেক্ষণ এক্ষেত্রে আদালতে? 

আপনারা জানেন আবারো OMR অস্বচ্ছতার অভিযোগ এবং সেই সংক্রান্ত কিছু মামলা হয় কলকাতা হাইকোর্টে।  গত বৃহস্পতিবার অর্থাৎ 27/11/2025 তারিখ  বিচারপতি অমৃতা  সিনহা রাজ্যের এডভোকেট জেনারেল অর্থাৎ SSC এর আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় এবং মামলাকরি প্রত্যেকের প্রশ্ন-উত্তর শোনার পর, স্বচ্ছতার প্রশ্নে SSC এর যে সমস্ত  রেজাল্ট আমরা প্রকাশ হয়েছে জানি একাদশ-দ্বাদশ এবং নবম-দশমের সেগুলির OMR শিট প্রকাশের নির্দেশ দেন।

 2025 এর যে নিয়োগ প্রক্রিয়ায় 36000 শিক্ষক নিয়োগ হওয়ার কথা অর্থাৎ 2016এর প্রায় 18000, এবং নতুন সিট তৈরি করে এবার সেই সিট সংখ্যা বের হয়েছিল 36000 শূন্যপদ । যারা যারা পরীক্ষায় বলেছিলেন নবম-দশম ও একাদশ-দ্বাদশ পরীক্ষার্থী, তাদের প্রত্যেকের OMR সিট 10 ডিসেম্বর 2025 মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অমিতা সিনহা। 

গত 26/11/2025 সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং অলোক আরাধের বেঞ্চ, এই ধরনের নতুন নিয়োগ প্রক্রিয়া, তার রুলস সংক্রান্ত যাবতীয় মামলা হাইকোর্ট ফিরিয়েছিল। সেই বিষয়টি জানেন বিচারপতি অমৃতা সিনহা।

 তাছাড়া এর আগেই আমরা জানি 19শে নভেম্বর অমৃতা  সিনহা, যখন এসএসসি সংক্রান্ত মামলায় বিস্তারিত তথ্য সহ সবকিছু প্রকাশের নির্দেশ দেওয়া হয়, যার ফলে স্কুল সার্ভিস কমিশন কে প্রায় পাঁচ লক্ষ OMR সিটকে প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। 

👉 মামলাকারীদের প্রতিক্রিয়া

 এই নির্দেশের পর মামলাকারীরা মনে করছেন, এবার হয়তো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আসবে। কারণ OMR সিট এ কোন কারচুপি হয়েছে কিনা তাও তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পেরে যাবে।

👉এই নির্দেশের কপি কবে বেরোবে

 নির্দেশের কপি 27/11/2025 হয়তো বিকেল বা সন্ধ্যার মধ্যে আপলোড হয়ে যাবে।

👉 10 নম্বর কারা পাবেন, এই মামলার আপডেট 

পরের দিন 28/11/2025 তারিখ মূল মামলা অর্থাৎ 10 নম্বর কারা পাবেন, পূর্বাভীজ্ঞতার নাম্বার কাদেরকে দেওয়া হবে, কিসের ভিত্তিতে দেওয়া হবে, বেসরকারি কেউ পাবেন কিনা, এই মামলা সংক্রান্ত সাওয়াল জবাব হবে। 

👉 কোর্টের তরফ থেকে আরো কি কি বলা হয়েছে

 এই মামলার পাশাপাশি যে রুলের উপর পরীক্ষা হচ্ছে 2025 এ রুল যেটা গতকাল সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে আমরা 2016র নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছি। আমরা নতুন করে রুল তৈরি করে নতুন শূন্যপদ সেখানে যুক্ত করে পরীক্ষার কথাও বলা হয়নি। 

একবারও কি এসএসসি সুপ্রিম কোর্টে, এই বিষয়ে আদালত কি বুঝতে চাইছে ও কি বোঝাতে চাইছে? তা জানতে চেয়েছিল, অবশ্যই এসএসসির এই বিষয়ে তো রায় নেওয়া দরকার ছিল।

👉 জটিলতা বাড়বে না কমবে

এই বিষয়গুলি সব সামনে আসার পর, আজকের এই নির্দেশের পর, যেটা বোঝা যাচ্ছে জটিলতা আরও বাড়বে কমবে না। এবং নিউ সংক্রান্ত প্রেক্ষিতে এর আগের মামলায় সুপ্রিম কোর্ট যে বলেছিল 31শে ডিসেম্বর 2025 এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কতটা সম্পূর্ণ হবে এই টাইমলাইনের মধ্যে সেটা নিয়েও কিন্তু একটা বড় সড় প্রশ্ন চিহ্ন সামনে চলে এলো।

 কারণ 10ই ডিসেম্বরের মধ্যে সমস্ত OMR যদি প্রকাশের নির্দেশ হয়, সেক্ষেত্রে এই OMR এর ভেরিফাই করার পর যারা বঞ্চিত তারা আবার আদালতে আসতে পারেন। কাজেই 31শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়াটা আদৌ সম্পূর্ণ হবে কিনা সেটা নিয়ে এখন কিন্তু প্রশ্ন তুলছেন আইনজীবীদের অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *