বর্তমানে সেন্ট্রাল ইউনিভার্সিটি তে নিয়োগ প্রক্রিয়া চলছে। লখনৌর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি তে বিভিন্ন নন টিচিং পদে পার্মানেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এটি একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি। ভারতের যেকোনো রাজ্য থেকেই এপ্লাই করতে পারবেন।
এখানেতে কোন চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে না, সম্পূর্ণ স্থায়ী ভাবে নিয়োগ করা চলছে। নিচে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কি কি লাগছে, কিভাবে নিয়োগ করা হবে, অনলাইন ফর্ম ফিলাপ কতদিন পর্যন্ত চলবে সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে।
Internal Audit Officer (Deputation only)
Internal Audit Officer (Deputation only) – পদে 01-UR একটি ভেকেন্সি রয়েছে। Level – 12 অনুপাতে বেতন পাওয়া যাবে। সর্বোচ্চ 56 বয়সের পর্যন্ত এপ্লাই করা যাবে। এর জন্য যোগ্যতা হিসেবে আপনাকে কেন্দ্র বা রাজ্য সরকারের যেকোনো পোস্টে কর্মরত থাকা চাই যেখানে আপনি লেভেল 11 অনুপাতে বেতন পেয়েছিলেন।
Assistant Librarian
Assistant Librarian পদে UR দের 01 একটি ভেকেন্সি রয়েছে। যেখানে Level – 10 অনুপাতে বেতন পাবেন। বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে Library Science বা Library And Information Science বা Documentation Science বা যেকোনো সমতুল্য ডিগ্রীতে মিনিমাম 55% নম্বর থাকতে হবে। এর সঙ্গে NET/SLET/SET কোয়ালিফাই হতে হবে। Ph.D. ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
Assistant Registrar
Assistant Registrar তে UR পদে 01 টি শূন্যপদ। Level – 10 অনুপাতে বেতন পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এপ্লাই করা যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রীতে মিনিমাম 55% নম্বর, কম্পিউটার দক্ষতা, সুপারভাইজার হিসেবে 5 বছরের দক্ষতা থাকতে হবে।
Security Officer
Security Officer তে UR পদে 01 টি শূন্যপদ। Level – 7 অনুপাতে বেতন পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এপ্লাই করা যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস। সুপারভাইজার হিসেবে 5 বছরের দক্ষতা থাকতে হবে।
Private Secretary
Private Secretary তে UR পদে 02 টি শূন্যপদ। Level – 7 অনুপাতে বেতন পাবেন। 35 বছর বয়স পর্যন্ত এপ্লাই করা যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, হিন্দি ও ইংরেজি টাইপিং এ ভালো দক্ষতা চায়, সঙ্গে কম্পিউটার দক্ষতাও লাগবে।
Assistant Engineer (Civil)
Assistant Engineer (Civil) তে UR পদে 01 টি শূন্যপদ আছে। Level – 7 অনুপাতে বেতন পাওয়া যাবে। 40 বছর বয়স পর্যন্ত এপ্লাই করা যাবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে Civil Engineering এ গ্র্যাজুয়েশন ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা।
Estate Officer
Estate Officer – UR পদে 01 টি শূন্যপদ আছে। Level – 7 অনুপাতে বেতন পাওয়া যাবে। 35 বছর বয়স পর্যন্ত এপ্লাই করা যাবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে Civil Engineering এ গ্র্যাজুয়েশন ডিগ্রি, কনস্ট্রাকশন বিভাগে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Junior Engineer
Junior Engineer – এতে UR পদে 01 টি শূন্যপদ আছে। Level – 6 অনুপাতে বেতন পাওয়া যাবে। 35 বছর বয়স পর্যন্ত এপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে Electrical Engineering/Technology এ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
Nurse
Nurse – এতে UR পদে 01 টি শূন্যপদ আছে। Level – 6 অনুপাতে বেতন পাওয়া যাবে। 35 বছর বয়স পর্যন্ত এপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে B.Sc Nursing ডিগ্রি, এবং এক্সপেরিয়েন্স হিসেবে হসপিটালে দুবছর কর্মরত থাকতে হবে ।
Professional Assistant
Professional Assistant – পদে UR দের 01 একটি ভেকেন্সি রয়েছে। যেখানে Level – 6 অনুপাতে বেতন পাবেন। বয়স 35 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে Library Science বা Library And Information Science মাস্টার ডিগ্রী থাকতে হবে, সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
Technical Assistant
Technical Assistant – এতে UR পদে 01 টি শূন্যপদ আছে। Level – 5 অনুপাতে বেতন দেওয়া হবে। বয়স 32 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে Chemical Sciences বা Life Sciences বা Environmental Science বা Physical Sciences এ গ্র্যাজুয়েশন ডিগ্রি।
Technical Assistant (Computer)
Technical Assistant (Computer) – UR পদে 01 টি শূন্যপদ রয়েছে। Level – 5 অনুপাতে বেতন পাবেন। 35 বছর বয়স পর্যন্ত এপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে Computer Science/Technology / MCA এ মাস্টার্স ডিগ্রি।
Lower Division Clerk –
Lower Division Clerk – এতে UR পদে 04 টি, OBC পদে 2টি, ST তে 1টি এবং EWS এ 1টি শূন্যপদ আছে। Level – 2 অনুপাতে বেতন দেওয়া হবে। বয়স 30 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি। কম্পিউটার দক্ষতা ও সঙ্গে হিন্দি এবং ইংরেজিতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
Hindi Typist
Hindi Typist – এতে UR পদে 01 টি শূন্যপদ রয়েছে। Level – 2 অনুপাতে বেতন পাবেন। 30 বছর বয়স পর্যন্ত এপ্লাই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি। কম্পিউটার দক্ষতা ও সঙ্গে হিন্দিতে ভালো টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
Driver
Driver – এতে OBC পদে 01 টি শূন্যপদ আছে। Level – 2 অনুপাতে বেতন দেওয়া হবে। বয়স 35 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে মাধ্যমিক পাস। সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
Library Attendant – এতেও OBC পদে 01 টি শূন্যপদ আছে। Level – 1 অনুপাতে বেতন দেওয়া হবে। বয়স 30 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাস।
সেই সঙ্গে আরো কিছু পদ রয়েছে। যেটি অফিসিয়াল নোটিফিকেসন এর স্ক্রিনশট নিচে দেয়া হল।

অনলাইন এপ্লিকেশন তারিখ
বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি তে চাকরির জন্য অনলাইনে এপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে 14/11/2025 তারিখ থেকে, এবং এই ফরম ফিলাপ চলবে 14/12/2025 (23:59:59 hrs) তারিখ পর্যন্ত। তাই আপনারা অবশ্যই 14 ই ডিসেম্বরে 2025 এর আগে অনলাইনে এপ্লিকেশন করে ফিস পেমেন্ট করে দেবেন। আপনাকে অনলাইনে এপ্লিকেশনের জন্য www.bbau.ac.in এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
👉 এপ্লিকেশন ফিস
যারা General ও OBC (Non Creamy Layer) EWS ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য এপ্লিকেশন ফিস লাগবে 1000 টাকা। এবং SC/ ST/ EWS/ PwBD/ Women পরীক্ষার্থীদের জন্য 500 টাকা।
👉 সিলেকশন পদ্ধতি
যে সমস্ত পোস্টগুলির কথা উপরে উল্লেখ করা হয়েছে, ওই সমস্ত পোস্ট গুলির জন্য কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা ও স্কিল টেস্ট উভয়ের মাধ্যমেই প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত আরো যাবতীয় তথ্য পাওয়ার জন্য, ইউনিভার্সিটির সাইট ফলো করুন।