দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা নিয়েছে। পরীক্ষার রেজাল্টও বেরিয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে, আপনি বা আপনার বাড়ির লোক কে কত নাম্বার পেয়েছেন একাদশ ও দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রে।

কিন্তু বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রে কতটা নাম্বার পেলে আপনি বা আপনার পরিবারের কেউ ইন্টারভিউতে ডাক পাবেন। এই সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে আপনি যে নাম্বার পেয়েছেন, সেটা কি আদৌ ইন্টারভিউ লিস্টের আওতায় আপনাকে আনবে? এই প্রশ্ন আপনার মনে থাকছে।
এখানে কয়েকটা বিষয় প্রথমেই ক্লারিফাই করে দেওয়া উচিত। এই ইন্টারভিউ লিস্ট কিন্তু তৈরি হবে যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে তার সঙ্গে একাডেমিক এবং টিচার এক্সপেরিয়েন্স অর্থাৎ আগে পড়ানোর অভিজ্ঞতার জন্য 10 নাম্বারের ওপর ভিত্তি করে। একাডেমিক্স বলতে আপনার মাস্টার্সে কত নাম্বার রয়েছে, এবং আপনার গ্রাজুয়েশনে কত নম্বর রয়েছে। এই 10 নম্বর যোগ করে মোট 80 নম্বরের মধ্যে আপনি কত স্কোর করছেন তার উপর ভিত্তি করে এই ইন্টারভিউ লিস্ট তৈরি হবে।
17/11/2025 তারিখ থেকে মূলত এই ইন্টারভিউ জন্য ফর্ম ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবার কথা, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে লেটেস্ট যে আপডেট পাচ্ছি তাতে 17/11/2025 তারিখ থেকে হয়তো এই কাজটা স্কুল সার্ভিস কমিশন শুরু করতে পারবে না। সেক্ষেত্রে একদিন পরে অর্থাৎ 18/11/2025 তারিখ থেকে হয়তো ভেরিফিকেশন শুরু হবে।
👉কিন্তু ঠিক কত নাম্বার পেলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন?
আপনি কত নাম্বার পেয়েছেন? আপনার পাওয়া নম্বর কি আপনাকে ইন্টারভিউ লিস্টের মধ্যে আনবে? এই প্রশ্ন আপনার মনে ঘুরছে। তো একটা সহজ নিয়ম দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ধরুন আপনি কেমিস্ট্রির পরীক্ষা দিয়েছেন। আপনি কেমিস্ট্রিতে পড়াতে চান। অর্থাৎ ইলেভেন ও টুয়েলভে আপনি কেমিস্ট্রি পড়াবেন। তার জন্য আপনি শিক্ষকতার পরীক্ষা দিয়েছিলেন, এবং ধরা যাক আপনি লিখিত পরীক্ষায় 60 এর মধ্যে 55 পেয়েছেন। এবার কি আপনি ইন্টারভিউতে ডাক পাবেন? হ্যা, আপনার যদি প্রায় টিচার এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি 10 নাম্বারে এগিয়ে থাকবেন সেটা ঠিকই।
স্কুল সার্ভিস কমিশনের মতে ইন্টারভিএ ডাকের ক্ষেত্রে 1.6 এই রেশিও মেনটেন করা হবে। অর্থাৎ 100 টা পোস্টের জন্য 160 জন প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
এইভাবে কেমিস্ট্রিতে যত শূন্য পদ আছে সেই শূন্য পদ যতক্ষণ না ভরাট হচ্ছে ততক্ষণ প্রার্থীদের ডাকা হবে।
👉 কেমিস্ট্রিতে শূন্য পদ
কেমিস্ট্রিতে মত শূন্য পদ হচ্ছে 1194টি। এই 1194 শূন্য পদের জন্য এই 1.6 রেশিওতে ডাক পাওয়ার কথা হচ্ছে 1910 জনের। এই যে 1194 শূন্য পদ, এখানে কিন্তু একাধিক ক্যাটাগরি রয়েছে। এখানে রয়েছে UR ক্যাটাগরি, ST ক্যাটাগরি, SC ক্যাটাগরি, OBC-A ক্যাটাগরি, OBC-B ক্যাটাগরি এবং এছাড়াও EWS ক্যাটাগরি রয়েছে। আরও অনেক ক্যাটাগরি রয়েছে। এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য বরাদ্দ শূন্যপদ রয়েছে।
UR বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা পার্টিকুলার শূন্য পদ রয়েছে, SC সিডিউল কাস্টের জন্য একটা পার্টিকুলার শূন্য পদ রয়েছে, আবার কিন্তু পুরুষ শিক্ষক এবং মহিলা শিক্ষিকা পদে কতটা ফাঁকা আছে সেটা বিবেচতে হবে। এইবার 1194 শূন্য পদের জন্য ডাক পাবেন 1910 জন। হিসেবে 100 শূন্য পদের জন্য 160 জন।
সেই হিসেবে আনরিজার্ভ ক্যাটাগরিতে পদ হচ্ছে 412টি। যেখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারে। এর মধ্যে রয়েছে শুধুমাত্র মহিলার জন্য 66 টি শূন্যপদ। বেঙ্গলি মিডিয়ামে 66 শূন্য পদ হচ্ছে মহিলাদের জন্য।
👉 বাংলাতে শূন্য পদ
বাংলার জন্য থাকছে 390 টি শূন্য পদ, সেখানে ডাক পাবেন 624 জন। এখানেও কিন্তু আবার ওই সমস্ত ক্যাটাগরি মেনটেন করা হবে 336 জন বাংলা মিডিয়ামে আছে । 52টি তে শুধু মহিলারা আবেদন করতে পারেবেন। অর্থাৎ অংক করলেই আপনারা বুঝে যাবেন 100 পদের জন্য 160 জনকে ডাকা হবে। তাহলে 52 জন মহিলার জন্য ডাকা হবে 83 জন।
👉 একাউন্টেন্সিতে শূন্য পদ
একইভাবে আমরা যদি ধরি একাউন্টেন্সি এখানে মূল যে শূন্য পদগুলো রয়েছে সব মিলিয়ে হচ্ছে 178। তার জন্য ডাক পাবেন 284 জন। এখানেও ক্যাটাগরি ওয়াইজ আলাদা মেরিট লিস্ট তৈরি হবে। এইবার এই কাটঅফে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি ডাক পাবেন। আর কাটঅফে যদি আপনি আসতে না পারেন তাহলে আপনি ডাক পাবেন না। পরের বারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
👉 কারা বয়সের ছাড় পাচ্ছে এবং ১০ নম্বর পাচ্ছে
একটা কথা মনে রাখবেন, এবারের পরীক্ষাতেই কিন্তু যারা আগে শিক্ষক ছিলেন তারা বয়সে ছাড় পেয়েছেন। পরের পরীক্ষায় কিন্তু পাবেন কিনা ঠিক নেই। হয়তো পাবেনই না। ফলে এবারের পরীক্ষাটাই কিন্তু আপনার কাছে চাকরি পাওয়ার অন্যতম সেরা সুযোগ। এবং আপনি ফ্রেসারদের থেকে অর্থাৎ যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন এর আগে পরীক্ষা দিতে পারেননি তাদের থেকে কিন্তু প্রায় 10 নম্বর আপনি এগিয়ে আছেন, কারন আপনার টিচিং অভিজ্ঞতার জন্য।
👉মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে
অভিজ্ঞতার 10 নম্বর যোগ করেই কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতার 10 নম্বর এবং শিক্ষাগত অভিজ্ঞতার 10 নম্বর যোগ করে টোটাল 80 নাম্বারের মধ্যে ইন্টারভিউ এর মেরিট লিস্ট তৈরি হবে। যার মধ্যে 10 নম্বর নতুনরা পাবেনই না। আপনার যদি টিচিং এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি 10 নম্বরে এগিয়ে থাকছেন।
👉 শুন্য পদ বাড়ানো নিয়ে খবর
নতুনদের জন্য ভেবে এবং পুরনোদের কথা চিন্তা করে শিক্ষা দপ্তর কিছুটা শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন 12 হাজার 514টি শূন্য পদ রয়েছে। সেটা হয়তো আরো 200 থেকে 300 বা 400 বাড়তে পারে।
👉 কতটা মেরিট নামতে পারে
যেটা মনে করা হচ্ছে যেহেতু নম্বর প্রত্যেকের খুব ভালো হয়েছে, তাই খুব কম নম্বর পর্যন্ত ইন্টারভিউয়ের মেরিট নামবে না বা কাটঅফ নামবে না। তবে এটা খুব পরিষ্কার করে বলা যায় 1.6 এই রেশিও অনুপাতে একেবারে শেষ নম্বর পর্যন্ত যিনি থাকবেন, যতই সংখ্যা হোক না কেন তিনিও কিন্তু ডাক পাবেন। অর্থাৎ শেষ কাট অফ মার্ক যদি ধরে নিই 55, এবং 55 পাওয়া যদি 5000 জন প্রার্থী থাকেন, তবে 55 পাওয়া সেই 5000 জনকেও কিন্তু পার্টিকুলার বিষয়ের জন্য ডাকতে হবে। এটাই কিন্তু এসএসসির নিয়ম ।